Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাড্ডু কম দেওয়ায় মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ!

BN DESK
02 September 2026, 07:55 PM পড়তে ১ মিনিট
লাড্ডু কম দেওয়ায় মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে স্বাধীনতা দিবস উদযাপনের সময় একটি লাড্ডু কম পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভিন্দ জেলার এক গ্রামে, যা এখন গ্রাম ছাড়িয়ে সারা ভারতে আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত গ্রাম পঞ্চায়েত ভবনে পতাকা উত্তোলনের পর। অনুষ্ঠান শেষে যখন লাড্ডু বিতরণ করা হচ্ছিল, তখন কমলেশ খুশবাহা নামের ওই ব্যক্তিকে একটিমাত্র লাড্ডু দেওয়া হয়। তিনি আরেকটি লাড্ডু চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। এতে তিনি এতটাই ক্ষুব্ধ হন যে পঞ্চায়েত ভবনের বাইরে থেকেই মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করে অভিযোগ করেন। 


তিনি বলেন, পঞ্চায়েত মিষ্টি বিতরণে ব্যর্থ হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। পঞ্চায়েত সচিব রবীন্দ্র শ্রীবাস্তব এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ওই ব্যক্তি দুটি লাড্ডুর জন্য চাপ দিচ্ছিলেন এবং না পেয়ে হেল্পলাইনে অভিযোগ করেন। পরবর্তীতে তাকে শান্ত করতে পঞ্চায়েত এক কেজি মিষ্টি কিনে দেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লাড্ডু কম দেওয়ায় মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ!

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার