Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

BN DESK
10 October 2025, 02:10 PM পড়তে ১ মিনিট
লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম (৩৩) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

স্থানীয়রা জানান, রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। সোমবার সন্ধ্যার পর কয়েকজন বন্ধু মিলে মদের আসর বসান নুরুল। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক লামা পৌর শ্রমিক দলের এক নেতা বলেন, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। কিন্তু সেখানে দীর্ঘ সময় রেখে দেওয়া হয় তাকে। আজ ভোরের দিকে প্রথমে লামা হাসপাতালে ভর্তি করানোর পর পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে ধারণা করছেন তিনি।

তবে হোটেলটির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলেমান আহম্মেদ জানান, ভোর ৫টা ২০ মিনিটে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করান তার বন্ধুরা। তার শরীর থেকে মদের গন্ধ পান চিকিৎসক। তবে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, হোটেলটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে অইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকা: বান্দরবান লামা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

B
BN DESK | 25 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার