Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

BN DESK
10 October 2025, 11:39 AM পড়তে ১ মিনিট
লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো সাত দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে।

আজ  বৃহস্পতিবার বিকেলে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে লামার সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১০ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হলেও ১৭ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো খোলা রাখা যেতে পারে।’

লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিয়াসীদের নির্বিঘ্নে লামার বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ ও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

এলাকা: বান্দরবান
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার