Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লারিজানি হত্যার চড়া মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

BN DESK
02 September 2026, 07:19 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরান সরকার লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার এক দিন পর আজ বুধবার এই প্রকাশ্য বিবৃতি দিলেন মোজতবা। তাসনিম নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে মোজতবা খামেনি লারিজানির মৃত্যুকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন।

তিনি লারিজানিকে একজন ‘মেধাবী ও অঙ্গীকারবদ্ধ’ ব্যক্তি এবং ইরানের রাজনৈতিক কাঠামোর বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।

বিবৃতিতে সর্বোচ্চ নেতা বলেন, এ ধরনের একজন মানুষকে হত্যা করাই প্রমাণ করে—তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং ইসলামবিরোধীদের মনে তাঁর প্রতি কতটা ঘৃণা ছিল।

মোজতবা সতর্ক করে বলেন, ‘ইসলামবিদ্বেষীদের জেনে রাখা উচিত, এই রক্ত বৃথা যাবে না। এই রক্ত আমাদের আরও শক্তি জোগাবে।’

মোজতবা খামেনি তাঁর বক্তব্যের শেষে লারিজানির রক্তের বদলা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রতিটি রক্তের ফোঁটার দাম আছে। খুনিদের খুব শিগগির তার মূল্য দিতে হবে।

উল্লেখ্য, গত ১৯ দিন ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে লারিজানি হত্যাকাণ্ডকে তেহরানের নেতৃত্বের ওপর অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে যুদ্ধের প্রথম দিনেই (২৮ ফেব্রুয়ারি) মোজতবা খামেনির বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লারিজানি হত্যার চড়া মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার