Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

BN DESK
15 May 2026, 02:46 AM পড়তে ১ মিনিট

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোস্তফা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৭টায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা সিএনজি গ্যারেজ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টায় পালিদাহ সিএনজি মোড়ে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি অটোরিকশা মোস্তফাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এ তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

লালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার