Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লা লিগার শেষ ম্যাচে বার্সার হার, রিয়ালের জয় 

BN DESK
02 September 2026, 05:33 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: লা লিগা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচটা অবশ্য জিততে পারেনি তারা। ভ্যালেন্সিয়ার কাছে শনিবার ৩-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। রবার্ট লেভানদোস্কির বিদায়ি ম্যাচটা তাই শেষ হয়েছে হতাশায়।

রিয়াল মাদ্রিদের হয়ে বিদায়ি ম্যাচ খেলেছেন অধিনায়ক দানি কার্ভাহাল ও ডিফেন্ডার ডাভিড আলাবা। কোচ আলভারো আরবেলোয়ারও শেষ ম্যাচ ছিল অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছে রিয়াল। একটি করে গোল কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়ার।

৩৮ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে ৯৪ পয়েন্ট নিয়ে লা লিগা শেষ করল বার্সেলোনা। ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ লিগ থেকে অবনমন হল রিয়াল ওবিয়েদো, জিরোনা ও মায়োর্কার।

ভ্যালেন্সিয়ার মাঠে ৬১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোস্কি। ফেররান তরেসের ভলিতে পোলিশ তারকা করলেন বার্সার হয়ে তার শেষ গোল।

৬৬তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে সমতা ফেরান হাভি গেরেরা। লুইস রিওহা দলকে এগিয়ে নেন ৪ মিনিট পর। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে অপর গোলটি গিদো রদ্রিগেসের।

অপর ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ১২ মিনিটে গার্সিয়া, ৪১ মিনিটে বেলিংহাম, ৫১ মিনিটে এমবাপ্পে আর ৮৮ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন দিয়াস।

৭০তম মিনিটে দর্শকদের অভিনন্দেনের মধ্েয মাঠ ছাড়েন আলাবা। ৮৪তম মিনিটে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক কার্ভাহালও। দুই দলের খেলোয়াড়রা অভিজ্ঞ স্প্যানিশ রাইট ব্যাককে গার্ড অব অনার দেন তখন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

লা লিগার শেষ ম্যাচে বার্সার হার, রিয়ালের জয় 

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার