Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লিগে নতুন ইতিহাস ডোম্যানের, শিরোপা দৌড়ে এগিয়ে গেল আর্সেনাল

BN DESK
02 September 2026, 04:10 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : আর্সেনালের জার্সি গায়ে তোলার পর থেকেই একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ম্যাক্স ডোম্যান। ১৬ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফ কাপ এবং আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে নামার রেকর্ড গড়েছিলেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন ডোম্যান।

গতকাল শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে আতিথ্য দেয় আর্সেনাল। তবে ম্যাচজুড়ে অসংখ্য আক্রমণ ও গোলের জন্য শট নিয়েও সফরকারীদের দেয়াল ভাঙতে পারছিল না মিকেল আর্তেতার দল। ক্রমেই হতাশা ছড়িয়ে পড়ছিল আর্সেনালের গ্যালারিতে। শেষ মুহূর্তে ঝলক দেখালেন ডোম্যান। ভিক্টর গিওকেরেসের গোলে ভূমিকা রাখার পর অতিরিক্ত সময়ে তিনি নিজেও গোল করেছেন। ২—০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেল গানাররা। গিওকেরেস গোলটি করেন ৮৯ মিনিটে। ফলে যোগ করা সময়ে সমতার চেষ্টায় ফ্রি—কিকের সময় গোলরক্ষকসহ এভারটন সদলবদলে আর্সেনালের অর্ধে হানা দেয়। নিজেদের অর্ধে বল পেয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান ডোম্যান। এরপর আর্সেনালও সদলবদলে তার কাছে ছুটে গিয়ে উৎসবে মাতে। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস রচনা করলেন ডোম্যান। গোল করেছেন মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে।

এতদিন পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ছিল এভারটনের জেমস ভনের। ২০০৫ সালে তিনি ওই কীর্তি গড়েন ১৬ বছর ২৭০ দিন বয়সে। ডোম্যান তাকে দুইয়ে নামিয়ে দিলেন। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছেন—জেমস মিলনার (১৬ বছর ৩৫৬ দিন, ২০০২ লিডস ইউনাইটেড), ওয়েইন রুনি (১৬ বছর ৩৬০ দিন, ২০০২ এভারটন), রিও এনগুমোহা (১৬ বছর ৩৬১ দিন, ২০২৫ লিভারপুল), সেস ফ্যাব্রেগাস (১৭ বছর ১১৩ দিন, ২০০৪ আর্সেনাল) ও মিচেল ওয়েন (১৭ বছর ১৪৩ দিন, ১৯৯৭ লিভারপুল।

এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের ৩১ ম্যাচে ৭০। এর মধ্য দিয়ে তারা দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ ব্যবধানে এগিয়ে গেছে। তাতে অবশ্য ভূমিকা আছে সিটিরও। একইদিন তারা ওয়েস্ট হ্যামের সঙ্গে ১—১ সমতায় শেষ করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

লিগে নতুন ইতিহাস ডোম্যানের, শিরোপা দৌড়ে এগিয়ে গেল আর্সেনাল

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার