Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লিচুর বাগানে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

BN DESK
07 September 2026, 09:50 AM পড়তে ১ মিনিট
লিচুর বাগানে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক : আসছে ঈদে হলে মুক্তি পাচ্ছে শাকিব খান-সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। সোমবার (২ জুন) রাতে এ সিনেমার গান ‘লিচুর বাগানে’ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন নতুন ‘তাণ্ডব’ শুরু হয়েছে নেটদুনিয়ায়। প্রীতম হাসান ও জেফার রহমারে কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। চরকি ও এসভিএফ’র ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।

নির্মাতা রায়হান রাফি তার ফেসবুক পেজে গানটি শেয়ার করেছেন। সবাই এক ঝলকে গানটি লুফে নিয়েছে। একেবারেই অন্য আঙ্গিকের একটি গান। রায়হান রাফি তার ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক। জানালেন, ‘লিচুর বাগানে শতভাগ দেশী’। এদিকে শাকিব খান গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন লিচুর বাগানে ‘তাণ্ডব’ শুরু! প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন। এর আগে ছবিটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ। ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

লিচুর বাগানে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার