Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জয় ক্রিস্টাল প্যালেসের

BN DESK
10 October 2025, 11:04 AM পড়তে ১ মিনিট
লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জয় ক্রিস্টাল প্যালেসের

স্পোর্টস ডেস্ক : ওয়েম্বলিতে নাটকীয় জয় তুলে নিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারাল এফএ কাপ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের ২-২ সমতার পর পেনাল্টিতে বাজিমাত করে ক্রিস্টাল প্যালেস।

ম্যাচ শুরুর আগে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। চতুর্থ মিনিটেই ফ্লোরিন উইর্টজের পাসে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে। তবে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় প্যালেস। ১৫ মিনিটে ফন ডাইকের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান জা ফিলিপ মাতেতা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবারও এগিয়ে যায় লিভারপুল। ডমিনিক সোবোসলাইয়ের লম্বা পাস থেকে জেরেমি ফ্রিমপং দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে লিভারপুল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ৭৭ মিনিটে ইসমাইলা সার গোল করে প্যালেসকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে দুর্দান্ত নৈপুণ্য দেখান প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। তিনি লিভারপুলের মোহাম্মদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হার্ভি এলিয়টের শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস গড়ে ক্রিস্টাল প্যালেস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জয় ক্রিস্টাল প্যালেসের

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার