Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

BN DESK
10 October 2025, 10:07 PM পড়তে ১ মিনিট
লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। এসব বাংলাদেশির আজ  শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকায় ফেরার কথা র‌য়ে‌ছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জা‌নিয়েছে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা আইওএমের ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (২৯ আগস্ট) আনুমানিক সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।

দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনগাজীর বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এসময় প্রতিনিধি দল অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার