Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

BN DESK
08 September 2026, 01:49 AM পড়তে ১ মিনিট

ফরিদপুরের সালথা উপজেলার কামাইদিয়া গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের পান্নু শেখের চায়ের দোকানে লুডু খেলাকে কেন্দ্র করে ইমারত মোল্লা ও শাহজাহান মৃধার মধ্যে কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে সেই বিরোধকে কেন্দ্র করে ইমারত ও শাহজাহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় একই গ্রামের ফারুক মুন্সী ও ইকরাম মাতুব্বরের প্ররোচনায় ইমারতের পক্ষের লোকজন হাতুড়ি ও কাঠ নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। আহতদের মধ্যে এনায়েত মৃধাকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান সংবাদমাধ্যমে বলেছেন, ‘খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।’

এলাকা: ফরিদপুর সালথা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

B
BN DESK | 31 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার