Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০

BN DESK
05 April 2026, 08:51 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়া অঞ্চলের হাব্বুশ ও কফুর শহরের মধ্যবর্তী সড়কের পাশে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আরেকটি ঘটনায় টায়ারের উত্তরে কাদমুস সড়কে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত হন। টায়ার জেলার মারাকেহ শহরের একটি সংযোগস্থলে বিমান হামলায় নিহত হয়েছেন দুই নারীসহ পাঁচজন। একই জেলার আইন বাল গ্রামে একটি বাড়িতে হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ইয়াতেরে চারজন, হাব্বুশে দুই শিশু নিহত এবং ২২ জন আহত হয়েছে। কানায় একজন, টায়ারের জেলে বন্দরে আরেকজন এবং কানা আল-জালিলে নিহত হয়েছে একজন।

ইসরাইলের এই হামলায় হুশে একজন শিশু, তিনজন নারী ও তিনজন প্যারামেডিকসহ ১৮ জন, মারাকাহতে ১০ জন, বুর্জ কাল্লাউইয়েহতে তিনজন প্যারামেডিক, কানা আল-জালিলে দুজন এবং সিদ্দিকিনে একজন আহত হয়েছে। পৃথকভাবে, কানা শহরে এক হামলায় দুজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ১৪২২ জন নিহত ও ৪২৯৪ জন আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার