Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

BN DESK
09 April 2026, 01:21 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে ১০ মিনিটের ব্যবধানে একসঙ্গে অসংখ্য জায়গায় হামলা চালায় দখলদাররা। এতে কয়েক মিনিটের মধ্যেই লেবাননে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন এই হতাহতের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এত মানুষ আহত ও নিহত হয়েছেন যে হাসপাতালগুলোতে আর রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।

তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে।

তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি।”

“লেবাননের সকল মিত্রদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করুন।”

রেডক্রস জানিয়েছে, ইসরায়েলি হামলার পর তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় আহত ও নিহতদের উদ্ধার করতে গেছে।

সূত্র: আলজাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার