Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লেবাননে হিজবুল্লার সাথে যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত

BN DESK
31 March 2026, 06:54 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনর (আইডিএফ) চার জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দু’জন। গতকাল সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।

নিহত সেনাদের মধ্যে তিনজনের নাম-পরিচয়-পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর হলো-ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয়-পদবি পরে জানানো হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের অধীন। এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা আইডিএফের বিবৃতিতে পাওয়া যায়নি।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন। সূত্র : টাইমস অব ইসরায়েল

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লার সাথে যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার