Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লেবাননে ‘মুখোমুখি’ লড়ছে ইসরাইল ও হিজবুল্লাহ

BN DESK
28 March 2026, 07:05 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। মূলত সেইসব এলাকায় অভিযান চালানো হচ্ছে, যেখানে ইসরাইলিরা অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

ইসরাইলিরা লেবাননের খিয়াম শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে। শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরাইলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।হিজবুল্লাহ দাবি করেছে, তারা টায়ার দুটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছে। এখানে গত সপ্তাহ থেকে তীব্র লড়াই করছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলি বাহিনী।

লেবাননের কানতারা শহরেও ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সম্মুখ লড়াই চলছে। স্থলযুদ্ধ হচ্ছে মিনিয়ারা শহরেও।

এছাড়া, লেবাননের রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।

সূত্র: আল জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লেবাননে ‘মুখোমুখি’ লড়ছে ইসরাইল ও হিজবুল্লাহ

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার