Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

BN DESK
02 September 2026, 05:59 AM পড়তে ১ মিনিট

লেবানন সীমান্তে সামরিক অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলে আহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছে আরও ৮ জন ইসরায়েলি সেনা সদস্য। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তের কাছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় তারা আহত হয়েছেন বলে জানিয়ে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই হামলায় একটি রকেট সীমান্তের কাছাকাছি একটি সামরিক ঘাটিতে আঘাত হানে। সেখানে অবস্থানরত সেনা সদস্যরা আহত হন। আহত ৮ জনই ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের সদস্য। চিকিৎসার জন্য তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

লেবানন সীমান্তে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়েছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার