Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লেভারকুসেনকে সহজেই হারাল চেলসি

BN DESK
10 October 2025, 08:54 PM পড়তে ১ মিনিট
লেভারকুসেনকে সহজেই হারাল চেলসি

স্পোর্টস ডেস্ক : পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিয়েই ঝলক দেখালেন এস্তেভাও উইলিয়ান। তকে কেন মেসিনহো (ছোট মেসি) ডাকা হয় তার একটা প্রমাণ দিলেন এই ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান। চেলসির জার্সি গায়ে অভিষেকে গোল করতে সময় নিলেন মাত্র ১৮ মিনিট। এস্তেভাওয়ের পাশাপাশি আলো ছড়িয়েছেন আরেক ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রোও। তাতে লেভারকুসেনকে সহজেই হারিয়েছে চেলসি।

শুক্রবার (৯ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে বেয়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসি। ব্লুদের হয়ে এস্তেভাও ও জোয়াও পেদ্রো গোল দুটি করেন। ঘরের মাঠে চেলসির দাপটের সামনে সফরকারী লেভারকুসেন পাত্তাই পায়নি। ৭০ শতাংশ সময় বল ব্লুদের পায়েই ছিল। ২৪টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছে তারা। অন্যদিকে লেভারকুসেন ৪টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখে।

ম্যাচের ১৮ মিনিটে চেলসিকে এগিয়ে দেন এস্তেভাও। কোল পালমারের নেয়া শট ক্রসবারে লেগে ফিরে এলে মোক্ষম জায়গায় বল পান এই ব্রাজিলিয়ান। ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে অভিষেক রাঙান। গত বছর জুলাইয়ে চেলসি তাকে দলে ভেড়ালেও ১৮ বছর পূর্ণ হওয়ার পর ক্লাব বিশ্বকাপ শেষে তিনি স্টামফোর্ড ব্রিজে যোগ দেন। আলো ছড়িয়েছেন ক্লাব বিশ্বকাপের সময় ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেয়া আরেক ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো। ৯০ মিনিটে গড়ানো শটে বল জালে পাঠান তিনি।

এটি ছিল প্রাক মৌসুমে চেলসির প্রথম প্রীতি ম্যাচ। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া চেলসির এবারের প্রাক মৌসুম বেশ সংক্ষিপ্ত হয়ে পড়েছে। আগামী রোববার (১০ আগস্ট) এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে চেলসির প্রাক মৌসুম প্রস্তুতি। এরপর আগামী সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে চেলসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

লেভারকুসেনকে সহজেই হারাল চেলসি

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার