Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লেস্টারকে হারিয়ে জয়ে ফিরল ম্যানইউ 

BN DESK
02 September 2026, 11:09 AM পড়তে ১ মিনিট
লেস্টারকে হারিয়ে জয়ে ফিরল ম্যানইউ 

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের বিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।  ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৪২ মিনিটে ববি ডে করডোভা রেইডের গোলে স্বাগতিকদের সমর্থকদের স্তব্ধ করে দিয়ে লিড নেয় লেস্টার সিটি। রুড ভ্যান নিস্টলরয়ের চওড়া হাশি আর অন্যপ্রান্তে তখন আমোরিমের প্রাণ যায় যায় অবস্থা। তবে, বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৮ মিনিটে সমতা ফেরান জসুয়া জিরকজি। 

৫৬ শতাংশ বল দখলে রেখেও গোলের ব্যবধান বাড়াতে পারছিল না রেড ডেভিলরা। অতিরিক্ত সময়ের পথে থাকা ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে সে মাহেন্দ্রক্ষণ। চমৎকার গোল করে দলকে আশার আলো দেখান হ্যারি ম্যাগুয়ের। শুরুটায় অফসাইড মনে হলেও পরে ভিএআরে হয় শেষ রক্ষা। পঞ্চম রাউন্ডে ওঠার উল্লাস আর স্বস্তি তখন সমর্থকদের। ২-১ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

লেস্টারকে হারিয়ে জয়ে ফিরল ম্যানইউ 

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার