Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লৌহজংয়ে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

BN DESK
02 September 2026, 04:51 PM পড়তে ১ মিনিট
লৌহজংয়ে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৯ বোতল মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে লৌহজং থানা পুলিশ দক্ষিণ মশদগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামি হলেন মো. লিয়াকত হোসেন খান। এসময় তার বসতবাড়ি থেকে ৯ বোতল বিদেশ মদ উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়- বাড়ির টিনের ঘরের উত্তর পাশের বারান্দার পূর্ব দিকের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় মদগুলো পাওয়া যায়। এর মধ্যে ৮ বোতল হুইস্কি ও ১ বোতল ভদকা রয়েছে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ৬ লিটার ৭৫০ মিলিলিটার, যার বাজার মূল্য প্রায় ৩৬,০০০ টাকা।

লৌহজং থানার ওসি হারুন অর রশিদ জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

লৌহজংয়ে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার