Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন! উৎসুক মানুষের ভিড়

BN DESK
10 October 2025, 01:19 AM পড়তে ১ মিনিট
শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন! উৎসুক মানুষের ভিড়

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে রমনা রেলস্টেশন চত্বরের শতবর্ষী একটি কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে এমন ঘটনা ঘটেছে। গাছটি দেখার জন্য ভিড় করছে মানুষ।

ফায়ার সার্ভিস বলছে, এটা কোনও অলৌকিক ঘটনা নয়। কেউ কোনোভাবে গাছের গোড়ায় আগুন দিয়ে থাকতে পারে। গাছটির গোড়ায় গর্ত এবং ভেতরে ফাঁপা হওয়ায় সেই আগুন গাছের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এটাকে প্রাকৃতিক ভেবে মানুষ ভিড় করছে। তবে আগুনের কারণে গাছটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

রমনা মডেল ইউনিয়নে মাস্টার পাড়া এলাকা মামুন মিয়া বলেন, আজ সকালে শুনি গাছটির মধ্যে ধোয়া ও আগুন জ্বলছে। জানি না কেউ আগুন দিয়েছে কি না না। উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে আল্লাহ প্রদত্ত আগুন। স্থানীয় আলামিন (৬০), আমেনা বেগম (৫০), আসাদুজ্জামানসহ (৪০) অনেকেই বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনা রেলস্টেশনের ওখানে একটি গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও আগুন নেভানোর চেষ্টা করে ও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসছে আমরাও বুঝতে পারছি না।

চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো.ফারুক হোসেন বলেন, ঘটনাটি শোনার পর সকালে এসে দেখি গাছে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করেছি কিন্তু আগুন না নেভায় আমরা চলে আসি আবার এসে দেখে আগুন জ্বলছে আমরা চেষ্টা করছি।চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমি সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন! উৎসুক মানুষের ভিড়

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার