Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

BN DESK
13 February 2026, 09:40 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর প্রেস ব্রিফিং ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য জানান। জানা গেছে, রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এদিন বেলা ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের ফলে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। ধারণা করা হচ্ছে, আগামীকাল প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণসহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার