Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

BN DESK
08 May 2026, 06:27 PM পড়তে ১ মিনিট

আসন্ন ঈদুল আজহার আগপর্যন্ত দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে। আগামী মঙ্গলবার (১২ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখতে সরকারের কাছে গত ৪ মে আবেদন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সরকার আজ আমাদের রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

তিনি আরও বলেন, দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখলেও আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এটা মূলত যখন সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়।

তখনও আমরা ঈদুল আজহার সময় এই সুবিধাটা চেয়েছিলাম। তখন বলেছিল আমরা বিবেচনা করে দেখব।

প্রসঙ্গত, জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে একঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার