Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরের ডিসির ‘নারী কেলেঙ্কারির’ ঘটনায় তদন্ত কমিটি গঠন

BN DESK
10 October 2025, 07:29 AM পড়তে ১ মিনিট
শরীয়তপুরের ডিসির  ‘নারী কেলেঙ্কারির’ ঘটনায় তদন্ত কমিটি গঠন

এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর অনৈতিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ওএসডি হওয়া শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের শৃঙ্খলা পরিপন্থি আচরণ তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার।

জনপ্রাশসন মন্ত্রণালয় রোববার (২২ জুন) এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যদের কমিটি গঠন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শৃঙ্খলা-২ অধিশাখা) ডা. মো. নূরুল হককে সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধিকে (যুগ্মসচিব পদমার্যদার নিচে নয়) সদস্য সচিব করা হয়েছে।

 
 

এতে বলা হয়, মোহাম্মদ আশরাফ উদ্দিনের শৃঙ্খলা পরিপন্থি আচরণের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে সুষ্ঠু তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে শরীয়তপুরে যোগদান করেন ২৭তম বিসিএসের কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন। গত বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে তার সঙ্গে ওই নারীকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও ক্লিপ ও চারটি আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুক্রবার (২০ জুন) বিকেলে আশরাফ উদ্দিন ওই নারীর উদ্দেশে আবেগঘন কিছু কথা বলছেন, এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়।

এলাকা: শরীয়তপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরের ডিসির ‘নারী কেলেঙ্কারির’ ঘটনায় তদন্ত কমিটি গঠন

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার