Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে নদীর পাড় থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 01:37 PM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে নদীর পাড় থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাটে নদাীর পাড় থেকে এক অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে নদীর পাড় থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 11 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার