Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

BN DESK
02 September 2026, 04:48 PM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

নিউজ ডেস্ক:  শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন তারা। এরপর ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ মোল্লা বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।’’


এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শরীয়তপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার