Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

BN DESK
02 September 2026, 11:32 PM পড়তে ১ মিনিট

শরীয়তপুরের ডামুড্যায় লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের দংশনে নিলুফা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার চর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকালে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিলুফা বেগম উপজেলার চর নারায়ণপুর গ্রামের সাত্তার দেওয়ানের স্ত্রী।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়ির পেছনের বাগানে লেবু পাড়তে যান নিলুফা বেগম। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ের হাঁটুর নিচে কামড় দেয়। সাপের দংশনের পর তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় শাকিল হোসেন বলেন, আমরা খবর পেয়ে কবিরাজের বাড়িতে যাই। সেখানে কবিরাজি চিকিৎসায় কোন ফলাফল না পেয়ে পরে তাকে ভেদরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাসির উদ্দিন বলেন, দুপুরে নিলুফা বেগম নামে সাপে কাটা এক বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করি। তার আগে তাকে কবিরাজের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুত রয়েছে। সাপে দংশনের ঘটনায় ওঝা, কবিরাজ বা অন্য কোনো অপচিকিৎসার আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 26 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার