Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

BN DESK
02 September 2026, 02:45 PM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় রোহান শেখ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল রোববার (৯ মার্চ) বিকেলে শরীয়তপুর সদর রোডে ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান শেখ পৌরসভার উত্তর বালুচড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার জাহিদ শেখের ছেলে। তিনি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা ও সিসিটিভি ফুটেছে সূত্রে জানা যায়, রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় রোহানের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত রোহান শেখকে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা আগারগাঁও মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে তবে মৃত্যুর খবর পাইনি। এ বিষয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: শরীয়তপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

B
BN DESK | 10 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার