Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

BN DESK
02 September 2026, 05:44 PM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

শরীয়তপুরের ভেদরগঞ্জে অটোরিকশার চাপায় শোয়াইবা (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আরশিনগর ইউনিয়নের চর মহিষখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শোয়াইবা ওই এলাকার আলহাজ সরদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনের সড়কের পাশে খেলছিল শোয়াইবা। খেলতে খেলতে একপর্যায়ে সড়কের ওপর চলে আসে শিশুটি। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

এলাকা: শরীয়তপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার