Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ভাই-বোন ও সহযোগী

BN DESK
06 September 2026, 07:28 AM পড়তে ১ মিনিট

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েছেন আপন ভাই ও বোন। এছাড়া তাদের সহযোগী হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও একজন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (২৯ মার্চ) বিকেলে ও আজ সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে শরীয়তপুরের হাজী নকড়ী মাদবর চর কান্দি এলাকায় ঝটিকা অভিযান চালায় পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আবু বকরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রথমে মাদক বিক্রিরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য— গ্রেপ্তারকৃত সীমা আক্তার (৩৮) এবং মো. সওকত মাদবর (৪৮) সম্পর্কে আপন ভাই-বোন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

​অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হান্নান শেখ (৩২) নামে একজন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ সারারাত অভিযান চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা সবাই জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন​ হাজী নকড়ী মাদবর কান্দি এলাকার বাসিন্দা। 

​পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা (নং-১৬) করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: শরীয়তপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ভাই-বোন ও সহযোগী

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার