Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে গোসল করতে নদীতে তরুণীর মৃত্যু

BN DESK
05 September 2026, 02:35 PM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে গোসল করতে নদীতে তরুণীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি : গোসলখানায় পানি না পেয়ে দৌঁড়ে গিয়ে বাড়ির পাশের নদীতে ঝাঁপ দেন রুপা (২৬)। এ সময় নদীর স্রোতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সোমবার রাত ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়ার কীর্তিনাশা নদী থেকে রুপার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টার দিকে নদীতে ঝাঁপ দেন তিনি। নিহত রুপা আক্তার বৈশাখীপাড়া গ্রামের মোসলেম সরদারের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন ধরে অসংলগ্ন আচরণ করছিল রূপা আক্তার। সন্ধ্যায় রুপার মা মাগরিবের নামাজ পড়ছিলেন। এ সময় গোসলখানায় পানি না পেয়ে বাড়ির পাশের নদীতে ঝাঁপ দেন রুপা। এরপর রাতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

রুপার মা রানু বেগম বলেন, কয়েকদিন ধরেই আমার মেয়ে পাগলের মতো আচরণ করছিল। আশপাশের মানুষরা বলছে ওরে নাকি জীনে আছর করেছে। তাই সকালে রুপাকে ফকিরের কাছে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর কয়েকবার গোসল করার পরেও কিছুক্ষণ পর পর পানি খুঁজতেছিল। ইফতারের পর আমি মাগরিবের নামাজ পড়ছিলাম। এসময় সে আবারও পানি খুঁজতে গোসলখানায় যায়। সেখানে পানি না পেয়ে দৌঁড়ে গিয়ে নদীতে ঝাপ দেয়। আমি পেছন পেছন দৌড়ে এসে ওরে আর পাইনি। আমার বুকের মানিক চইলা গেল।

নড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা পানির নিচ থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে গোসল করতে নদীতে তরুণীর মৃত্যু

B
BN DESK | 02 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার