Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে নসিমন উল্টে স্কুলছাত্রের মৃত্যু

BN DESK
01 September 2026, 01:20 AM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে নসিমন উল্টে স্কুলছাত্রের মৃত্যু

শরীয়তপুরে নসিমন উল্টে বাপ্পি মৃধা (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার পালং ইউনিয়নের চাঁদসার এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

বাপ্পি মৃধা নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের দুলুখন্ড এলাকার আক্কাস মৃধার ছেলে। সে স্থানীয় ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কানার বাজার এলাকা থেকে প্রতিবেশী রাব্বি হাওলাদারের সঙ্গে গাছের গুড়িবোঝাই নসিমনে করে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় যাচ্ছিল বাপ্পি মৃধা। চাঁদসার এলাকায় পৌঁছলে আরেকটি নসিমনকে সাইট দিতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় বাপ্পিদের নসিমন। এসময় গুরুতর আহত হয় বাপ্পি ও নসিমন চালক রাব্বি হাওলাদার। স্থানীয়রা উদ্ধার করে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত্যু ঘোষণা করেন। আর চালক রাব্বি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাপ্পি মৃধার বড় বোন আয়েশা আক্তার বলেন, ‘প্রতিবেশী রাব্বি হাওলাদারের নসিমনে করে ঘুরতে গিয়েছিল আমার ছোট ভাই বাপ্পি। তারপর নসিমন উল্টে গিয়ে মৃত্যু হয় ভাইটির। আমরা এক ভাই এক বোন। আমি ভাইহারা হয়ে গেলাম।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘নসিমন উল্টে নিহত বাপ্পির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে নসিমন উল্টে স্কুলছাত্রের মৃত্যু

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার