Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে পাঁচ হাজার  ইয়াবাসহ আটক দুই  

BN DESK
02 September 2026, 05:21 PM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে পাঁচ হাজার  ইয়াবাসহ আটক দুই  

নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাট এলাকা থেকে ৫২০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৭টার দিকে  তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার খাস খামারিনাথ গ্রামের রতন ভৌমিক নাথের ছেলে সঞ্জয় নাথ (৩৬) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন গোবিন্দপুর গ্রামের নাসির হাওলাদার ছেলে শরিফ হাওলাদার (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, একদল মাদককারবারি চট্টগ্রাম থেকে মাদারীপুরে ইয়াবার চালান নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে নরসিংহপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই মাদককারবারি ও তাদের বহনকারী মোটরসাইকেল থেকে ৫২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘‘নরসিংহপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫২০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে পাঁচ হাজার  ইয়াবাসহ আটক দুই  

B
BN DESK | 08 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার