Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

BN DESK
02 September 2026, 06:40 AM পড়তে ১ মিনিট
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম হাওলাদার বিকেনগর ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার বাচ্চু হাওলাদারের মেজো ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীম হাওলাদার নামের ওই তরুণ দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিকের কাজ করে পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। সোমবার সকালে আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় একটি বাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এসময় সে অসতর্কতাবশত বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 
এলাকা: শরীয়তপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার