Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাকিবের পোস্ট ঘিরে রহস্য!

BN DESK
03 September 2026, 06:45 PM পড়তে ১ মিনিট
শাকিবের পোস্ট ঘিরে রহস্য!

বিনোদন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। সেখান শবনম বুবলী ও পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। তাদের অবসরযাপনের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। 

হঠাৎ রহস্যময় বার্তা দিলেন শাকিব খান। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে নতুন কিছু আগমনের জোরালো বার্তা দিয়েছেন ‘তুফান’ তারকা। শাকিব খান বলেন, ‘কাজ, ভ্রমণ আর বড় পর্দার স্বপ্নের মাঝে দিনগুলো যেন চোখের পলকে উড়ে যাচ্ছে। পর্দার পেছনে চলছে টানা পরিশ্রম। ফিল্মের পরিকল্পনা থেকে শুরু করে সাহসী নতুন উদ্যোগ।’ নতুন কিছু নিয়ে আসার খবর জানিয়ে শাকিব খান বলেন, ‘বিশ্বাস করুন, এই নীরবতা এমনি এমনি নয়। এটা এক ধরনের প্রস্তুতি, নতুন কিছুর আগমনী বার্তা। খুব শিগগির ফিরছি একদম নতুন কিছু নিয়ে; যা হবে সাহসী, অবিস্মরণীয় এবং আইকনিক।’ 

শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি নির্মিত সিনেমাটি গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা মুক্তির পর সারা দেশে সাড়া ফেলেছিল।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাকিবের পোস্ট ঘিরে রহস্য!

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার