Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত মিষ্টি জান্নাতের

BN DESK
10 October 2025, 10:48 PM পড়তে ১ মিনিট
শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত মিষ্টি জান্নাতের

বিনোদন ডেস্ক : শাকিবের সঙ্গে নতুন করে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২ জুলাই) সকালে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে লেখেন, ‘সেই ১ম বার’, সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি। এই সংক্ষিপ্ত বাক্যেই তৈরি হয়েছে রহস্যের জট। অনেকেই ধরে নিচ্ছেন, এটি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত। এর আগে ঠিক একমাস আগে গত ২ জুন বিমানে শাকিব খানের সঙ্গে তোলা দুইটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি। সেই ছবির ক্যাপশন ছিল, ‘লাভ লাভ’-যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, এই দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।  

এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেন, শুধু সেলফি না, আমরা তো পুরোদিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার যদি ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি ২৫ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার, এতে সমস্যা কোথায়?

এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনও উঠে আসে গণমাধ্যমে। শোনা যায়, শাকিব নাকি এবার পরিবারের পছন্দে এক ডাক্তার পাত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চলেছেন। এমন সময়ে মিষ্টির সঙ্গে তার ছবি সেই গুঞ্জন আরও উসকে দিয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত মিষ্টি জান্নাতের

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার