Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাকিবের ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা নোয়াখালী থেকে গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 02:57 PM পড়তে ১ মিনিট
শাকিবের ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা নোয়াখালী থেকে গ্রেপ্তার

মফস্বল ডেস্ক: চিত্রনায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মুলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।  এর আগে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।পুলিশ জানায়, টিপু তাণ্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেয়। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে টিপুকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  আসামিকে ঢাকায় পাঠানো হবে। বনানী থানা তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।  

 

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

শাকিবের ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা নোয়াখালী থেকে গ্রেপ্তার

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার