Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাকিব খানের সাক্ষাৎকার নিতে চান দীঘি

BN DESK
17 May 2026, 01:39 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক ঃ শিশুশিল্পী হিসেবে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এ সময়ের চিত্রনায়িকা দীঘি। ‘চাচ্চু’ সিনেমায় একসঙ্গে কাজ করার আগে থেকেই শাকিব খানকে ‘চাচ্চু’ সম্বোধন করতেন তিনি। এবার দীঘি জানান, সময় সুযোগ হলে শাকিব খানের একটি ভিন্নধর্মী ইন্টারভিউ নিতে চান তিনি।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে এসেছেন দীঘি। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে দীঘি বলেন, যেহেতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে তিনি পড়ছেন, সেই সূত্র ধরেই একদিনের জন্য হলেও সাংবাদিকতা করতে চান তিনি। সুযোগ পেলে কোন তারকার ইন্টারভিউ নেবেন দীঘি? উত্তরে তিনি জানান, অনেকদিন ধরেই তার ইচ্ছা শাকিব খানের সাক্ষাৎকার নেয়ার; যে সাক্ষাৎকার কিছুটা ভিন্নধর্মী হবে। দীঘি জানান, একদিনের জন্য হলেও ক্যামেরার পেছনে কাজ করতে চান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাকিব খানের সাক্ষাৎকার নিতে চান দীঘি

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার