Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শাজাহানপুরে হত্যাসহ হাফ ডজন মামলার আসামী ইউপি চেয়ারম্যান হযরত আলী গ্রেফতার

BN DESK
10 October 2025, 08:19 AM পড়তে ১ মিনিট
বগুড়া শাজাহানপুরে হত্যাসহ হাফ ডজন মামলার আসামী ইউপি চেয়ারম্যান হযরত আলী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী (৩৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। 

গ্রেফতারকৃত হযরত আলী শাজাহানপুর উপজেলার  বয়ড়াদিঘী গ্রামের ইউনুছ আলী সোনারের ছেলে এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। গত বছর ৫ আগষ্ট পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন হযরত আলী। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুর থানাধীন ছোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত হযরত আলীকে  শাজাহানপুর থানা পুলিশে সোপর্দ করেছেন র‌্যাব সদস্যরা। 

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, হযরত আলীর বিরুদ্ধে শাবরুল এলাকার সন্ত্রাসী সাগর হত্যা মামলা, মারপিট, চাঁদাবাজি, মাদকসহ অর্ধডজনের বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত হযরত আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শাজাহানপুরে হত্যাসহ হাফ ডজন মামলার আসামী ইউপি চেয়ারম্যান হযরত আলী গ্রেফতার

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার