Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, তখন কুস্তি খেলা দেখছিল ট্রাম্প

BN DESK
12 April 2026, 10:08 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন পাকিস্তানে দাঁড়িয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে একটি মিক্সড মার্শাল আর্টস লড়াই উপভোগ করছিল। ট্রাম্পের পাশে ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কয়েক সন্তান, ইউএফসি কর্মকর্তারা, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান।

ভ্যান্স যখন গণমাধ্যমকে জানান যে খারাপ খবর হলো-কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, তখন ট্রাম্পকে দেখা যায় খাঁচার পাশে দাঁড়িয়ে একজন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট ভিডিও দেখছে। তার মুখে ছিল ম্লান হাসি এবং সে বিজয়ীদের উদ্দেশে থাম্বস আপ দেয়। ইভাঙ্কা, টিফানি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পুরো সন্ধ্যা বাবার পাশে ছিলেন। তবে জামাতা জ্যারেড কুশনার সেখানে ছিলেন না। তিনি পাকিস্তানে ভ্যান্স ও উইটকফের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন।

ফ্লোরিডায় যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না, যাই হোক আমরা জিতব এবং আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি। 

তবে বাস্তব চিত্র নিয়ে দেশটিতে ভিন্ন আলোচনা চলছে। মূল্যস্ফীতি বাড়ছে এবং তেলের দাম সাধারণ নাগরিকদের ওপর চাপ সৃষ্টি করছে যা সমালোচকদের মতে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব। ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের কথা তুলছেন এবং তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন। ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকির পর তার কিছু দীর্ঘদিনের সমর্থকও প্রতিবাদ জানিয়েছেন। সূত্র : নিউইয়র্ক টাইমস

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, তখন কুস্তি খেলা দেখছিল ট্রাম্প

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার