Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাফিন আহমেদকে নিয়ে আসিফের আবেগঘন পোস্ট

BN DESK
03 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট
শাফিন আহমেদকে নিয়ে আসিফের আবেগঘন পোস্ট

সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর এক পার হয়েছে চোখের পলকেই। এ শিল্পী ‘মাইলস’ ব্যান্ডের ভোকাল ও বেজিস্ট ছিলেন। হৃদরোগ আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রে মারা যান জনপ্রিয় এ সংগীতশিল্পী। তার মৃত্যুবার্ষিকীতে প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

পোস্টে আসিফ আকবর শিল্পী শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা ও অনুরাগের কথা তুলে ধরেছেন। এতে তিনি লিখেছেন, ‘৯৪ সাল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন কুমিল্লায় ব্যান্ড গঠন নিয়ে আমাদের উন্মাদনা ছিল। একজন ইয়াং স্যার ক্লাসেই বিরক্ত হয়ে বললেন- ব্যান্ড নিয়ে এতো ব্যস্ত। তুমি কি হামিন- শাফিন হতে পারবা! বুঝলাম স্যার নিজেও ৯০ এর মিউজিকের অনুরক্ত। স্যারকে বললাম- উনারা তো লিজেন্ড স্যার, অন্তত আসিফ তো হতে পারবো। গতবছর এই দিনে আমার কনসার্ট ছিল পর্তুগালের লিসবনে।

আসিফ আরও লেখেন, ‘উত্তাল জুলাইয়ে আমরা দেশ থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট নাই। কনসার্ট শেষে ফেসবুকে দেখলাম মাইলসের শাফিন ভাই আর নেই। খুব শকড্ হয়ে একটা পার্কে গভীর রাত পর্যন্ত বসেছিলাম। পরে নিউইয়র্কের প্রমোটর আলম ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানলাম।

শাফিন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করে আসিফ লেখেন, ‘শাফিন ভাই আমার অসম্ভব শ্রদ্ধার একজন পারফর্মার। উনার অনেক গান স্টেজে গেয়ে নিজেকে প্রস্তুত করেছি। শাফিন ভাইয়ের সাথে মোবাইল টেক্সটে কথপোকথন হতো। দেখা হয়েছে খুব কম, তিনি সবসময়ই ছিলেন স্নেহপরায়ণ।

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আসিফ লেখেন, ‘তরুন মুন্সীর কথা সুরে একটা গানও প্রডিউস করেছিলাম, তিনি ভয়েসও দিয়েছেন। গানটি এখনো সেভাবেই রয়ে গেছে। শাফিন আহমেদ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।

সব শেষে আসিফ লেখেন, ‘শাফিন ভাই- আপনার জন্য জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন। ভালোবাসা অবিরাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাফিন আহমেদকে নিয়ে আসিফের আবেগঘন পোস্ট

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার