Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাবনূরকে শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পী বললেন আরিফুল হক

BN DESK
03 September 2026, 12:25 PM পড়তে ১ মিনিট

 অভি মঈনুদ্দীন ঃ প্রয়াত অমর নায়ক সালশান শাহ’র ব্যবসা সফল একটি সিনেমা মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’। এই সিনেমায় বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেতা আরিফুল হক একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি শাবনূরের বাবা চরিত্রেও এই সিনেমায় অভিনয় করেছিলেন। গল্পে দেখা যায় সালমান শাহ শাবনূরের বাবার কাছে প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট পড়তে এসেই সালমান শাহ ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু একসময় সালমান শাহ’র বাবা প্রয়াত অভিনেতা খলিল ও শাবনূরের বাবা আরিফুল হকের মধ্যে সালমান শাহ ও শাবনূরের প্রেম নিয়ে ভীষণ দ্বন্দ্ব হয়। শিক্ষককে অপমান না মেনে নিতে পারে বাবার বাসা থেকে বেরিয়ে যায় সালমান শাহ। তার মা শর্মিলী আহমেদও তাকে আটকে রাখতে পারেনা। আজ থেকে ত্রিশ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা এখনো দর্শক নানান মাধ্যমে দেখে থাকেন। এই সিনেমারই একটি দৃশ্যের ছবি আরিফুল হক গতকাল তার ফেসবুকে শেয়ার করেন। আরিফুল হক লিখেন ,‘ স্মৃতির অ্যালবামে শাবনূর (এক সময়ের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পী)’। আরিফুল হক বলেন,‘ তোমাকে চাই সিনেমাটি আমার অভিনয় জীবনের অন্যতম সেরা একটি সিনেমা। এই সিনেমার জন্য এখনো সুদূর কানাডা থেকেও মাঝে মাঝে বেশ সাড়া পাই। সিনেমাটিতে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলো শাবনূর। সালমান শাহ শাবনূরের সঙ্গে আমি সেই সময় অভিনয় ভীষণ উপভোগ করেছিলাম। দুজনই খুউব ভালো অভিনয় করতো। সালমানতো অকালেই চলে গেলো। এখনো দর্শকের তার প্রতি যে ভালোবাসা দেখি তাতে বিস্মিত হই।’ উল্লেখ্য, তোমাকে চাই’ সিনেমার ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’,‘ বাজারে যাচাই করে দেখিনিতো দাম’,‘ তুমি আমায় করতে সুখী জীবনে’,‘ ভালো আছি ভালো থেকো’ গানগুলো এখনো দর্শকের ভীষণ প্রিয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাবনূরকে শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পী বললেন আরিফুল হক

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার