Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শারমিন কেয়ার কণ্ঠে বৃষ্টির গান

BN DESK
03 September 2026, 09:14 PM পড়তে ১ মিনিট
শারমিন কেয়ার কণ্ঠে বৃষ্টির গান

চলতি বর্ষায় প্রকাশ হলো বৃষ্টি নিয়ে আরেকটি গান। ‘বৃষ্টি যদি না থামে’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী শারমিন কেয়ার কণ্ঠে। এর সুর সংগীত করেছেন সজীব দাস।

‘আজ আর বৃষ্টি যদি না থামে, অঝোর ধারায় অবিরত ঝরে, বৃষ্টিফোটা গায়ে মেখে, তোমায় জড়িয়ে নেবো, উতলা মন শান্ত করবো...’ এমন কথায় গানটি লিখেছেন তারেক আনন্দ। গানটি নিয়ে শারমিন কেয়া বলেন, ‘বৃষ্টিকে উপজীব্য করে ভীষণ মিষ্টি একটা গান। যারা বর্ষা ভালোবাসেন, বৃষ্টি উপভোগ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে গানটি।’ গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশকটি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটিকে মনে রাখবেন বলেই আমার বিশ্বাস।’ গানটি সব ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শারমিন কেয়ার কণ্ঠে বৃষ্টির গান

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার