Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শারমিন দীপ্তির নিমন্ত্রণে ‘কাট আনকাট’-এ মিম

BN DESK
03 September 2026, 09:38 PM পড়তে ১ মিনিট
শারমিন দীপ্তির নিমন্ত্রণে ‘কাট আনকাট’-এ মিম

অভি মঈনুদ্দীন ঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শারমিন দীপ্তি দীর্ঘদিন ধরেই টেলিভিশন মিডিয়ার সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরেই তিনি নেক্সাস টিভি’তে কর্মরত।

এরইমধ্যে তারই উপস্থাপনায় এই চ্যানেলটিতে বিশেষত ঈদে ‘কাট আনকাট’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই আয়োজনটি দীপ্তি নিজেই উপস্থাপনা করেন বিধায় দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছে।

গত ঈদেও দীপ্তি নেক্সাস টিভি’র জন্য ‘কাট আনকাট’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। যথারীতি আগামী কোরবানীর ঈদের জন্যও তিনি এই আয়োজনটির উপস্থাপনা করছেন। তবে এবারের আয়োজন নিয়ে দীপ্তি অনেক বেশি উচ্ছ্বসিত। কারণ এবারের আয়োজনে তারই উপস্থাপনায় দর্শক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম আড্ডায় মেতে উঠবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপ্তি। মিম ছাড়াও এই আয়োজনে আরো অনেককেই দেখা যাবে নেক্সাসের পর্দায়। আগামী ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৯.৩০ মিনিটে দেখা যাবে ‘কাট আনকাট’ অনুষ্ঠানটি।

শারমিন দীপ্তি বলেন,‘ কাট আনকাট-অনুষ্ঠানটি নেক্সাস টিভির অনেক দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান। গত ঈদেও এই অনুষ্ঠান উপস্থাপনার জন্য বেশ সাড়া পেয়েছিলাম। যে কারণে এবারের ঈদেও এই আয়োজনের সাথে যুক্ত থাকতে হচ্ছে আমাকে। এবার আমার নিমন্ত্রণে আমারই সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন বিদ্যা সিনহা মিম’সহ আরো অনেকে। মিম তার চলচ্চিত্র জীবন, ব্যক্তি জীবন’সহ আরো প্রাসঙ্গিক নানান বিষয়ে কথা বলেছেন। তার আন্তরিকতা আমাকে দারুণ মুগ্ধ করেছে। তারসঙ্গে পর্বটিও বেশ জমে উঠেছে গল্প আড্ডায়। আশা করছি মিমের সঙ্গে পর্বটি দর্শকের ভালোলাগবে।’

এদিকে এবারের ঈদে মিম অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও যথারীতি তার নতুন নতুন বিজ্ঞাপন যেমন প্রচার হচ্ছে ঠিক তেমনি বিভিন্ন চ্যানেলে তার অভিনীত সিনেমা প্রচার হবে। মিম অভিনীত সর্বশেষ আলোচিত সিনেমা ছিলো ‘পরাণ’। এতে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছিলো। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শারমিন দীপ্তির নিমন্ত্রণে ‘কাট আনকাট’-এ মিম

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার