Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

BN DESK
10 October 2025, 04:56 PM পড়তে ১ মিনিট
শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারেন পেটুলা স্টাফেল নামের এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর ছজ ৬৩৮) ওই নারী ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়। ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্টাফেল। পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত হয়।

এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার