Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

BN DESK
12 March 2026, 12:07 AM পড়তে ১ মিনিট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
 
তিনি বলেছেন, জাপানের সঙ্গে যে চুক্তি ছিল, সেটি পর্যালোচনার চেষ্টা চলছে। যদি তাদের সঙ্গে ফাইনাল হয়, তাহলে সেটিই হবে। আর না হলে উন্মুক্ত টেন্ডারে যাওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
 
 
বুধবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
 
 
বিমান প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পর্যটন বিষয়ে চীনের সঙ্গে একটি এমওইউ হয়েছিল, সেটির কোনো অগ্রগতি হয়নি। সে প্রসঙ্গে চীন কথা বলেছে। পর্যটন বিনিয়োগে আগ্রহী চীন। কক্সবাজার সমুদ্রবন্দরে যাচাই-বাছাই করে বিনিয়োগ করে কীভাবে একটি আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত করা যায় সেটি নিয়ে কথা হয়েছে।
 
 
তিনি আরও বলেন, চীনে সপ্তাহে ১২টি ফ্লাইট যায়। আরও তিনটি ফ্লাইট তারা বাড়াতে চায়, সেজন্য চীন ফ্রিকোয়েন্সি চায়। তাদের আবেদন করতে বলা হয়েছে। গুয়াংজু এবং বেইজিংয়ে তারা তিনটি ফ্লাইট বাড়াতে চায়। চীন আবেদন করলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে আসবে। এরপর সিভিল এভিয়েশন অনুমতি দেবে।
 
 
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় করে তোলার সুযোগ আছে। চীন-বাংলাদেশ বিমান যোগাযোগের ক্ষেত্রে আরও রুটের অনুরোধ জানিয়েছে চীন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার