Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরণ

BN DESK
10 October 2025, 10:33 PM পড়তে ১ মিনিট
শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে দুটি  ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলাকালে আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির জুলাই প্রদর্শনী শেষে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেলে করে এসে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, কে বা কারা মোটরসাইকেলে করে এসে ককটেলের মতো কিছু বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শাহবাগ মোড়ে পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ছিলেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তার খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার (২ জুলাই) রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটনায় অজ্ঞাতরা। তার কয়েকদিন আগে একই স্থানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও একবার রূপায়ণ টাওয়ারের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরণ

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার