Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাহরুখকে নিয়ে উচ্ছ্বাসিত অনন্যা

BN DESK
04 September 2026, 12:04 AM পড়তে ১ মিনিট
শাহরুখকে নিয়ে উচ্ছ্বাসিত অনন্যা

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা শাহরুখকে ‘একজন অসাধারণ বাবা’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে, শাহরুখ এখনও তাদের খোঁজখবর ও খেয়াল রাখেন।  অনন্যা বলেন, ‘শাহরুখের মতো আর কেউ নেই। তিনি আমাদের খেলার দিনগুলোতে তায়কোয়ান্দো প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিতেন। আমরা যা যা করতাম তার সবটাতেই তিনি উপস্থিত থাকতেন।’ 

তার কথায়, ‘এখনও তিনি জানতে চান আমরা কী করছি এবং আমাদের খুব খেয়াল রাখেন। এছাড়াও, যখন তিনি আমাদের সঙ্গে কথা বলেন তখন তার মধ্যে এমন একটা গুণ রয়েছে যে আপনাকে অনুভব করায় যে আপনিই বিশ্বের একমাত্র ব্যক্তি। তার মতো আর কেউ নেই।’ শাহরুখ ছাড়াও অনন্যা তার মেয়ে সুহানা খানের খুব কাছের বন্ধু। হিন্দি চলচ্চিত্র জগতে অনন্যার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শাহরুখ-কন্যা অন্যতম। অনন্যাকে প্রায়শই শাহরুখের ছেলে আরিয়ান খান এবং আব্রাহাম খানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায়। 

প্রসঙ্গত, অনন্যাকে শেষবার করণ সিং ত্যাগীর ‘কেশরী চ্যাপ্টার ২’-এ অক্ষয় কুমার এবং আর মাধবনের সঙ্গে দেখা গেছে। তাকে এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’’ ছবিতে দেখা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাহরুখকে নিয়ে উচ্ছ্বাসিত অনন্যা

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার