Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাড়িতে রুনা খানের নতুন ঝিলিক

BN DESK
03 September 2026, 09:20 AM পড়তে ১ মিনিট

করতোয়া বিনোদন: অভিনেত্রী রুনা খান মানেই ভিন্ন কিছু। একদিকে পর্দায় সাবলীল অভিনয়, অন্যদিকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি- সব মিলিয়ে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক  মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ফের নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ছবিতে রুনা খানকে দেখা গেছে অত্যন্ত আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুকে। পরেছেন নীল ও বেগুনি রঙের একটি জমকালো শাড়ি, ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ; যা তাকে দিয়েছে এক অনন্য মাত্রা। 

এছাড়াও গলায় কয়েক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট রুনার এই লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ আর খোলা চুলে তার আত্মবিশ্বাসী চাহনি যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।রুনার এই স্টানিং অবতার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার সহকর্মী ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ ভক্তরা।

একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং’। আরেকজন লিখেছেন, ‘সুন্দরী, রুনা!’। মূলত তার এই সাহসী ব্যক্তিত্ব এবং সৌন্দর্য সামাজিক মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে।স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল রুনা খানকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সামাজিক মাধ্যমে ঝড় তোলার পাশাপাশি পর্দার কাজেও এখন ব্যস্ত সময় তার। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাড়িতে রুনা খানের নতুন ঝিলিক

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার