Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিক্ষার্থীকে পিটিয়ে জখম করায় শহীদ ক্যাডেট‘র শিক্ষকের নামে মামলা

BN DESK
05 September 2026, 06:42 AM পড়তে ১ মিনিট
শিক্ষার্থীকে পিটিয়ে জখম করায় শহীদ ক্যাডেট‘র শিক্ষকের নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি : ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার পরিচালকসহ দুই শিক্ষকের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আহত শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানা বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২) ও পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০)।

বাদি পক্ষের আইনজীবী এড. নিখিল চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, ছেলেটাকে একটু বেশিই মারধর করেছে। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেনি। থানায় অভিযোগ দেওয়ার পর তাকে বার বার ফোন দিলেও সে আসেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

শিক্ষার্থীকে পিটিয়ে জখম করায় শহীদ ক্যাডেট‘র শিক্ষকের নামে মামলা

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার