Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

BN DESK
10 March 2026, 05:53 PM পড়তে ১ মিনিট

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। একইসঙ্গে শিক্ষকদের প্রত্যেককে ট্যাব দেওয়া হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৯ মার্চ) রাতে শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এদিকে বিএনপির নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিন বা ছয় মাসের একটি কর্মসূচি নিতে যাচ্ছে। সোমবার এ কর্মসূচির বিস্তারিত রূপরেখা প্রণয়নে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভা করা হয়েছে।

কর্মসূচির রূপরেখায় শিক্ষকদের ট্যাব দিতে 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব', শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই, শিক্ষা কারিকুলাম রিভিউসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার